ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার মার্টিনেজকে কিনতে চায় ইতালির জুভেন্তাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১২:৪৯

ক্যারিয়ারের লম্বা সময় কাটিয়ে দিয়েছেন আর্সেনালে। পরে অ্যাস্টন ভিলাতে গিয়ে নিজেকে খুঁজে পেয়েছেন। জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। এবার এমিলিয়ানো মার্টিনেজকে দলে নিতে আগ্রহী ইতালির ক্লাব জুভেন্তাস। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস দিচ্ছে এমন খবর।

তুরিনের বুড়িদের কোচ মেসেমিলিয়ানো এলেগ্রির গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ মার্টিনেজ। চলতি মৌসুমে সিরি আতে সেরা তিনে থাকা হচ্ছে না জুভেন্তাসের। দলকে তাই নতুন করে সাজাতে চাচ্ছেন এলেগ্রি। ওই পরিকল্পনায় নেই বর্তমানে প্রথম পছন্দের গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি।

তার জায়গায় এলেগ্রির প্রথম পছন্দ মার্টিনেজ। ইতোমধ্যেই ক্লাবের প্রধানের কাছে তাকে দলে নিতে অনুরোধ করেছেন ইতালিয়ান কোচ। যদিও মার্টিনেজকে দলে নিতে হলে মোটা অঙ্কের অর্থই খরচ করতে হবে জুভেন্তাসকে। 

কয়েকদিন আগে ২০২৭ সাল অবধি নিজের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন তারকা। অ্যাস্টন ভিলায় নিজের সময়টা যে উপভোগ করছেন, জানিয়েছিলেন সেটিও। 

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলাতে যোগ দেন মার্টিনেজ। এরপর থেকে ক্লাবটির হয়ে ৬৯টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এর আগের মৌসুমে আর্সেনালের এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এরপর দেশের হয়ে সুযোগ পেয়ে জিতেছেন কোপা আমেরিকাও। 

এমএসএম / এমএসএম

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা