গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা বৃদ্ধির লক্ষ্যে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় হাসপাতালের মেইন ফটকে ভিত্তিপ্রস্তর স্থাপন স্থাপন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী( পিইঞ্জ)। এরপর সেখানে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী কাজী শামসুল আলম, এইচইডি, সার্কেল-৭, রংপুর। ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন গাইবান্ধা, মনি কুমার শর্মা, নির্বাহী প্রকৌশলী, এইচইডি, রংপুর বিভাগ, আব্দুল লতিফ প্রধান, চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ, মুকিতুর রহমান রাফি, মেয়র, গোবিন্দগঞ্জ পৌরসভা, আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, এমপি মহাদয়ের রাজনৈতিক সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী লিটন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রংপুর বিভাগের মধ্যে প্রথম হাসপাতাল হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ হওয়ার গৌরব অর্জন করে। প্রায় সাড়ে ৭ লাখ জনগোষ্ঠীর এই উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও আইসিইউ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী সিদ্ধান্ত। বক্তারা গোবিন্দগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা প্রদান করার জন্য এবং সাধারণ রোগীর সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়