ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ছুরিকাঘাতে বিকাশ ব্যবসায়ীকে হত্যা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৪৫
লালমনিরহাটের কালীগঞ্জে এক বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। নিহত ব্যবসায়ী আইয়ুব আলী (৪০) উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
 
জানা গেছে, আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তার পথ রোধ করে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আইয়ুব আলী মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা ছিনতাইকাজে ব্যবহৃত রামদা ঘটনাস্থলে ফেলে রেখেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি এখন ঘটনাস্থলেই আছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার