বেনজেমার দুই পেনাল্টি মিসের পরও তিন গোলের জয় রিয়ালের
চলতি মৌসুমে যেন নিজেকে অন্য উচ্চতাতেই নিয়ে গেছেন করিম বেনজেমা। অবিশ্বাস্য কিছু ম্যাচ তার কল্যাণেই জিতেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমজুড়ে ধারাবাহিকভাবে করে গেছেন পারফর্মও। অথচ এই ফরাসি তারকা কি না এক ম্যাচেই মিস করেছেন দুই গোল। তাতে অবশ্য ভুগতে হয়নি রিয়ালকে।
লা লিগার ম্যাচে বুধবার রাতে ৩-১ গোলে ওসাসুনাকে হারিয়েছে রিয়াল। শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে বড় পরিবর্তন নিয়েই মাঠে নামেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তাদের মাঝমাঠের দুর্বলতা কাজে লাগিয়ে ভালো লড়াই চালিয়ে যায় ওসাসুনা।
ম্যাচের ১২তম মিনিটে ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে গোলমুখে বাড়ান বেনজেমা। গোলরক্ষক সের্হিও এররেরা কোনোমতে ফিরিয়ে দেন আলাবার শট। ফিরতি বলে ঠিক মতো শট নিতে পারেননি তিনি। তবে সেটাও জালে জড়ায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে।
যদিও মিনিট দুয়েকের মধ্যেই সমতায় ফেরে রিয়াল। ডান দিক থেকে বল নিয়ে রিয়ালের ডি-বক্সে ঢুকে পড়েন এসেকিয়েল আভিলা। কেউ চ্যালেঞ্জ না জানানোয় সময় নিয়ে তিনি খুঁজে নেন অরক্ষিত আন্তে বুদেমিরকে। আলতো টুকায় গোল করেন আন্তে। এর কিছুক্ষণ পর ফের জালে জড়ালে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।
প্রথমার্ধের শেষদিকে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রসে ভাসকেসের শট কোনোমতে ঠেকান ওসাসুনার গোলরক্ষক। ফিরতি বল খুব কাছ থেকে জালে পাঠান অ্যাসেনসিও। এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায় ওসাসুনা। গোলের দেখাও পেয়ে যেতে পারত তারা। কিন্তু বুদেমিরের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক। ৫২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। আভিলার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ডান দিকে ঝাঁপিয়ে এই স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন ওসাসুনা গোলরক্ষক। সাত মিনিট পর রদ্রিগোকে ওসাসুনা ডিফেন্ডার নাচো ভিদাল ফাউল করেন। ফের পেনাল্টি পায় রিয়াল। আবার ডান দিকে ঝাঁপিয়ে বেনজেমার স্পট কিক ঠেকিয়ে দেন এররেরা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে ডি-বক্সে থাকা ভাসকেসকে দেন ভিনিসিয়াস। ভুল করেননি ভাসকেসও। জয় নিশ্চিত হয় রিয়ালের।
৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। এখন পর্যন্ত কেবল তাদের সামনেই সুযোগ আছে শিরোপা জেতার। তবে লস ব্লাঙ্কোসদের আগামী ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই চলবে।
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল