ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চেন্নাই জানে এমন পরিস্থিতি থেকে কীভাবে বের হতে হয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১২:০

এবারের আইপিএলের শুরুটা একদমই ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্বের ভার আসে জাদেজার কাঁধে। 

গতবারও ধোনির নেতৃত্বে আইপিএলের শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই। অথচ শুরুর এই পারফরম্যান্সের পর গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস আদৌও প্লে অফে যেতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দলের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো বলছেন, এই পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয় তা তারা জানেন।

চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটানস দলের বিরুদ্ধে পুরো ম্যাচে এগিয়ে থেকেও শেষ তিন ওভারে ম্যাচ হেরে যায়। মিলার, রশিদ খান জুটি ৩ ওভারে ৪৮ রান করে গুজরাটকে এক অবিশ্বাস্য জয় উপহার দেয়। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই মৌসুমে কি গ্রুপ পর্বেই শেষ হবে চেন্নাইয়ের যাত্রা? 

চেন্নাইয়ের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যাভো বলেছেন, ‘এটা প্রথমবার নয় যখন আমরা এমন পরিস্থিতিতে রয়েছি। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। আমরা জানি এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয়। এটা আরও বেশি সাহায্য করে যখন তোমার টিম ম্যানেজমেন্ট, দলের মালিকরা বুঝতে পারেন যে কতটা বাহ্যিক চাপ আমাদের উপর রয়েছে।’

‘ভালো শুরু না হলে এই সব বিষয়গুলো দলকে খুব সাহায্য করে। অন্য ফ্রাঞ্চাইজি হলে এই সময়ে পরিস্থিতি হাতের বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিএসকেতে এই সব সমস্যা নেই তাই আমরা আশাবাদী আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।’

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!