আইফোন ১৪-তে থাকতে পারে স্যাটেলাইট সুবিধা
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী আইফোনের নতুন তথা ১৪তম সংস্করণে স্যাটেলাইট ফোনকলের সুবিধা রাখতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী, অ্যাপল চলতি বছরের শেষদিকে আইফোন ১৪ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান ম্যাশেবলের তথ্যের ভিত্তিতে জানান, আসন্ন আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি থাকতে পারে। আইফোন ১৪-তে থাকতে পারে লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট সুবিধা। কেননা, ফোনটিতে থাকছে কাস্টমাইজড কোয়ালকম এক্স৬০ বেজব্যান্ড চিপ।
এলইও স্যাটেলাইটটি বিশেষ পরিচিতি লাভ করেছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের কারণে। এই এলইও হলো অপেক্ষাকৃত নিচু কক্ষপথে চলা স্যাটেলাইট। এগুলো করা হয়েছে দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার জন্য।
২০১৯ সালে গুঞ্জন ছড়িয়েছিল আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করছে অ্যাপল। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও গত বছর আইফোন ১৩-তে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি থাকবে বলে ধারণা দিয়েছিলেন। কিন্তু স্যাটেলাইটের প্রযুক্তি দেখা যায়নি ফোনটিতে। আশা করা যাচ্ছে, এবার এই প্রযুক্তি থাকবে নতুন আইফোনে।
আইফোন ১৪-তে কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের আসতে চলেছে, যার মধ্যে কোনো মিনি সংস্করণ নেই। একটি পাঞ্চ-হোল ডিজাইন এবং ৪৮ মেগাপ্রিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে।
জামান / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা