ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ২:৪৮

শিগগিরই বাজারে আসছে আইফোনের নতুন সিরিজ, আইফোন ১৪। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই সিরিজটি বাজারে চলে আসার কথা। এরমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিভিন্ন সূত্রের বরাতে টেক বিশেষজ্ঞদের হাতে এসেছে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক এর ডিজাইন স্কিম্যাটিক্স। যা ব্যবহারকারীদের অনেকটাই হতাশ করেছে।

সদ্য প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, আইফোন ১৪ প্রো মডেলে লাইটনিং কানেক্টরগুলো আপগ্রেড করা হবে, যা ইউএসবি ৩.০ স্পিড সাপোর্ট করতে সক্ষম হবে। এছাড়াও জানা গেছে, আপকামিং আইফোনগুলোতে সর্বজনীন ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হবে, যেমনটা অ্যাপলের কিছু হাই-এন্ড আইপ্যাড মডেলে দেখা গেছে। যদিও অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছে, অ্যাপল ভবিষ্যতের আইফোন মডেলগুলোতে পোর্ট সিস্টেম বাদ দিয়ে ওয়্যারলেস সিস্টেম চালু করাবে।

আইড্রপনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান আইফোনগুলোতে থাকা লাইটনিং কানেক্টরটি ইউএসবি ২.০ গতিতে (৪৮০ এমবিপিএস) কাজ করে, কিন্তু অ্যাপলের ইঞ্জিনিয়াররা বর্তমানে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটিতে ইউএসবি ৩.০ (৫ জিবিপিএস) সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছেন।

উল্লেখ্য, সাশ্রয়ী মূল্যের রেগুলার আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স-এ উচ্চ গতির লাইটনিং কানেক্টরটি থাকবে নাকি, অ্যাপল শুধুমাত্র তাদের প্রো ডিভাইসগুলো নতুন মাত্রা যোগ করার জন্য এটি ব্যবহার করবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

মৌমিতা / মৌমিতা

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা