ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে কারাগার থেকে বেরিয়ে গণসংবর্ধিত হলেন চেয়ারম্যান জানে আলম


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৪:১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আটকের নয় দিন পর কারাগার থেকে বের হয়ে মোটর শোভাযাত্রাযোগে গণ সংবর্ধিত হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউপি চেয়ারম্যান মো. জানে আলম। উচ্চ আদালতে জামিন আবেদন মঞ্জুর হলে বুধবার বিকেলে নগরীর বাসায় ফেরেন তিনি।

এরপর ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এলাকায় আগমনের খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ছুটে যান উপজেলা সদর বিবিরহাটে। সেখান থেকে কয়েক শো মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রার মাধ্যমে চেয়ারম্যান জানে আলমকে বরণ করে নেয় তারা। মোটর শোভাযাত্রাটি হেয়াকো-ফটিকছড়ি সড়কে মিছিল করে দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে কারামুক্ত জানে আলম বলেন, দাঁতমারার মানুষ গণসংবর্ধনা দিয়ে আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমি মৃত্যু পর্যন্ত মনে রাখব। আজকে আপনারা যারা আমাকে বরণ করতে এসেছেন সবাই আওয়ামী লীগের না। এখানে দলমত ও জাতি ধর্ম নির্বিশেষে সকল জনতার ভালোবাসার প্রতিফলন হয়েছে। ষড়যন্ত্রকারীরা আমাকে জেলে পাঠিয়ে দাঁতমারার উন্নয়ন কাজ থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি জেলে বসেও আপনাদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেছি। আসার সময়ও ফোনে ব্রিজের কাজের কথা বলছিলাম।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা দায়ের করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম। ১২ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁইয়া মামলার শুনানী শেষে গ্রেফতারের আদেশ দেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার