বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে বিজয়ের রেকর্ড
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার আছেন ফর্মের তুঙ্গে। প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। আজ (বৃহস্পতিবার) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। সাইফ হাসানকে টপকে বাংলাদেশের ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানে মালিক এখন বিজয়।
আজ বৃহস্পতিবার রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে মৌসুমের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন বিজয়। যেখানে ব্যক্তিগত ১০ রান করার পর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এখন এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এই ডানহাতি ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখার সময় ৫৩ রানে ব্যাট করছেন বিজয়। মৌসুমে তার ব্যাট থেকে এসেছে সাকুল্য ৮৫৮ রান।
বিজয় পেছনে ফেলেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪ সাইফ।
এবারের ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী বিজয়ের।। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৬টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল