ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের সতর্কতা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২১-৪-২০২২ রাত ৯:২৬
নড়াইলের লোহাগড়া বাজারে ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্যর বাজারদর ঠিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিসট্রেট মো. আজগর আলী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় হঠাৎ করে লোহাগড়া বাজারে আসেন এবং দোকানদার ও ক্রেতা বিক্রেতাদের সাথে বাজার দর নিয়ে কথা বলেন।
 
প্রতিটি দোকানে রেট চার্ট লাগিয়ে রাখতে হবে এবং বেশি দামে কোনো পণ্য বিক্রি করা যাবে না বলে সর্তক করে তিনি বলেন, আজ মৌখিক অনুরোধ করছি পরবর্তিতে জেল জরিমানা করা হতে পারে। তাই সবাই সর্তক হয়ে সচেতনতার সাথে ব্যাবসা পরিচালনা করুন।
 
এ সময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মানবিক সংগঠনের সভাপতি সৈয়দ খায়রুল আলম, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ বাজার বণিক সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অভিযান শুরু হলে কিছু দোকানঘর বন্ধ করে চলে গেলে সিলগালা করা হবে বলে সর্তক করেন। সাধারণ ক্রেতা ও ভোক্তাসাধারণ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন