বিরামপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রয়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগানের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মহাসড়কে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে- এমন তথ্য দিয়ে ৯৯৯ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কের ওপর অজ্ঞাতনামা এক পুরুষের (৪৫) মাথায, হাত ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিলেন। কারণ, মরদেহটির পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।
ওসি আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied