হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) সকালে তাদের জেলহাজতে প্রেরণ করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ওই উপজেলার মেডিকেল মোড়ে বৈশাখী হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েলের ওপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।
পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় কোন্দলের জের ধরে গত বুধবার রাতে মেডিকেল মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুল আলম খান জুয়েলের ওপর হামলা করেন ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন হাসানুল আলম খান জুয়েল। ওই মামলায় ছাত্রদল নেতা রুবেল ও নোমানকে গ্রেফতার করা হয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied