ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ইভটিজিংয়ে বাধা দেয়াকে কেন্দ্র করে আহত ৫


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২২-৪-২০২২ দুপুর ৩:৬
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রায়কোট দক্ষিণ ইউনিয়ন শামিরখিল গ্রামে মাহবুব হুজুরের মেয়েকে আব্দুল রাজ্জাকের ছেলে নোমান ইভটিজিং করার সময় মেয়ের ভাই হাফেজ মাহফুজ প্রতিবাদ করায় তার ওপর দুই বখাটে নোমান ও তার সহযোগী হামলা চালায়। 
 
পরে সংগবদ্ধ হয়ে শামিরখিল পশ্চিম পাড়া মৌলভীবাড়িতে হামলা চালায় বখাটে নোমান, ওসমান, আবুল হাশেম, আব্দুল রাজ্জাক, পারভীন, মাহফুজ আলম ইসমাইলসহ অজ্ঞাত আরো অনেকে। এতে সোনিয়া আক্তার (২৪), বাকপ্রতিবন্ধী আলী আকবর (৭০), মাহফুজ আলম (১৮), সাহেনা বেগম (৪০), তানিয়া আক্তার (২০) আহত হন।
 
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা মাহাবুব হুজুর দৈনিক সকালের সময়কে জানান, আমার মেয়েকে ইভটিজিং করার সময় আমার ছেলে হাফেজ মাহফুজ বাধা দেয়ায় আমার ছেলেকে ঘটনাস্থলে বখাটে নোমান ও তার সহযোগীরা এলোপাতাড়ি মারধর করে। পরে সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে এসে এলোপাতাড়ি পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বখাটের পরিবার। এতে আমার বাকপ্রতিবন্ধী বাবাসহ ৫ জন আহত হন। পরে তাদের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও স্থানীয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই, যাতে আর কোনো পরিবার এমন ক্ষতিগ্রস্ত না হয়। 
 
এ বিষয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৬ জনের নামোল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেছেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত