ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে জাতীয় কবিতা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-৪-২০২২ দুপুর ৩:১২

জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৈশাখ বরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার গাজীপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের হলরুমে কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আছলাম সানি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

আরো বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল, গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাড নূরুল আমিন, এপিপি এ্যাড মোঃ আতাউর রহমান আকাশ, কবি আব্দুল গনি, নিরাপদ সড়ক চাই এর গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ লোকমান হোসেন, গাজীপুর সম্মেলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি মেজবাহ উদ্দিন, মোক্তাদির হোসেন, সৈয়দা নাজমা বেগম, রৌশন আরা আক্তার, খন্দকার রফিক, সৈয়দ আবু আল মামুন, নাদিম মোড়ল।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’