ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২২ বিকাল ৫:৯
ভোলার দৌলতখানে শাকিল (৮) নামে নিজ শিশু সন্তানকে গলা টিপে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেহের আলী মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশের একটি টিম নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। নিহত শিশু শাকিল দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আল আমিনের ছেলে। 
 
পুলিশ ও স্বজনরা জানান, আল আমিনের স্ত্রী রুনু বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। সামান্য কোনো বিষয় নিয়ে শিশু শাকিলকে অনেক সময় বেধড়ক মারধর করতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘরের দড়জা বন্ধ অবস্থায় হঠাৎ করে ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যায়। পরে স্থানীয়রা এসে মা রুনু বেগমকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালানো অবস্থায় দেখেন। এ সময় স্থানীয়রা শিশু শাকিলের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম  শিশু শাকিলের মৃতদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, আজ সকালে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ভোলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, শিশুকে গলা টিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা