গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন।
সংবাদ সম্মেলনে ওসি জানান, অদ্য ২২/০৪/২০২২ তারিখ রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমি অফিসার জনাব মো. রইছ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক ( তদন্ত ) তানভীর হাসান এর যৌথ নেতৃত্বে গজারিয়া থানার একটি আভিধানিক দল গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তগর্ত চর বাউশিয়া ফরাজীকান্দি পাখীর মোড় সাকিনস্থ কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১/ মোঃ হিমেল (১৮) পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- রেখা বেগম, ২/ মেহেদী হাসান (১৮) পিতা- হযরত আলী, মাতা- আমেনা বেগম উভয় সাং - নতুন চরচাষী, ৩/ মেহেদী হাসান (১৮) পিতা- শামীম, মাতা- নাজমা বেগম, ৪/ মোঃ আদর @ জীবন (১৮) পিতা- মোঃ আওলাদ, মাতা - সাজেদা ৫/ জাবেদ (১৮) পিতা- সেলিম, মাতা- রানী বেগম সর্ব সাং কদমতলী, থানা - গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জদেরকে ডাকাতি করার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র - শস্ত্র সহ গ্রেফতার করেন।
তিনি আরো জানান, ধৃত আসামিরা দেশীয় অস্ত্র - শস্ত্র সহ উল্লেখিত রাস্তা দিয়ে চলমান গাড়ী ও মানুষের মালামাল ডাকাতি করিবার প্রস্ততি নিয়ে উক্ত স্থানে সমবেত হয়েছিল। উল্লেখিত ঘটনায় গজারিয়া থানার এসআই ( নিরস্ত্র) মোঃ ওহিদুল মিয়া বাদী হয়ে এজহার দায়ের করলে গজারিয়া থানা মামলা নং-২১, তারিখ- ২২/০৪/২০২২, ধারা - ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে মর্মে স্বীকার করে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান