জানুয়ারিতে শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি
২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর জানুয়ারিতে টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নিচ্ছে ফিফা। কাতারে দর্শকদের জন্য করোনাভাইরাস ভ্যাক্সিন নেয়া বাধ্যতামূলক, আয়োজকদের এই পরিকল্পনা নিয়েও ফিফা নতুন করে ভাবতে শুরু করেছে।
কাতারী প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুলআজিজ আল থানির গত সপ্তাহের শেষে ভ্যাক্সিনের প্রয়োজনীয়তা নিয়ে ঘোষনা দেবার পরেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা এ ব্যপারে অবগত হয়েছে। ফিফা এখনো জানায়নি তারা কাতারের এই পরিকল্পনার সাথে একমত কিনা। বিশেষ করে হাজার হাজার প্রবাসী সমর্থকের জন্য এই পরিকল্পনা কতটুকু কার্যকরী হবে সে ব্যপাওে ফিফা স্পষ্ট হতে পারছেনা।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টিকিট বিক্রির আগে এ ব্যপারে আরো বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এ ব্যপারে কিছু বলা যাচ্ছেনা।’
জানুয়ারি মাসের মধ্যেই বিশ্বকাপে অংশ নেয়া ১২টি ইউরোপীয়ান দলের মধ্যে ১০টির নাম জানা যাবে। নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপ জুনে শুরু না হয়ে মধ্যপ্রাচ্যে গরমের বিষয়টি মাথায় রেখে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
শেখ খালিদ জানিয়েছেন তারা আশা করছেন দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে। এজন্য তারা কাতারে আসা ভ্যাক্সিন না পাওয়া সমর্থকদের জন্য এক মিলিয়ন ডোজ ভ্যাক্সিন নিশ্চিতের চেস্টা করবে।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ