ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারা উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২২ রাত ১২:৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 
 
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হক। 
 
সদস্য সচিব ফারুক হোসেন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন বাহাদুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজ্জাম্মেল, হুমায়ূন কবির চৌধুরী আনচার, মেজবাহ্ উদ্দিন চৌধুরী জাহেদ, দক্ষিণ জেলা বিএনপি নেতা আকতার নবী, আবুল কালাম আবু, ইলিয়াস কাঞ্চন, হাসান চৌধুরী, মোহাম্মদ আলমগীর। 
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল মঈন চৌধুরী ছোটন, রফিকুল ইসলাম চৌধুরী খোকা, নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান ইলু, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, সাজ্জাদ উপজেলা ছাত্রদল নেতা ইকবাল, হাশেম। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের প্রায় আড়াই হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
শেষে ইফতার আয়োজন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মরহুম আরফাত রহমান কোকাসহ দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার