‘প্রতিশোধ’ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা বার্সেলোনার
দুই বছর আগে এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে, প্রতিপক্ষ ছিল এই ভলফসবুর্গই। সেই হারের প্রতিশোধই যেন নিল বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দলটিকে হারাল ৫-১ গোলে। এর ফলে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে হাতছোঁয়া দূরত্বেও চলে এসেছে কাতালান দলটি।
ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস গত রাতেও আলো কেড়ে নিয়েছেন সব। করেছেন জোড়া গোল। তবে বার্সার গোল উৎসবের শুরুটা হয়েছিল আইতানা বনমাতির গোলে। এর মিনিট সাতেক করে দারুণ এক গোলে বার্সেলোনার ব্যবধান বাড়ান ক্যারোলিন গ্র্যাহাম হ্যানসেন।
৩৩ মিনিটে উৎসবে যোগ দেন জেনিফার এরমোসো। ম্যাচের ৩০ মিনিট না যেতেই তিন গোল দিয়ে বার্সা ম্যাচে চালকের আসন দখলে নিয়ে নেয়। ৩৮ মিনিটে পুতেয়াসের গোলে ম্যাচটা স্রেফ বার্সার হাতে চলে আসে।
বিরতির পর ৭০ মিনিটে ভলফসবুর্গের হয়ে ব্যবধান কমান জিল রুড। তবে তা কেবল ব্যবধানই কমাতে পেরেছে শুধু, ম্যাচে আর ফেরাতে পারেনি দলটিকে।
৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ৪ গোলের লিড বার্সাকে এনে দেন তিনি। শেষমেশ এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল। যার ফলে বার্সা ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত লড়াইয়ের পথে এক ধাপ এগিয়েই গিয়েছে। নেওয়া হয়ে গেছে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রতিশোধও।
আগামী সপ্তাহান্তে দলটি ফিরতি লেগের মুখোমুখি হবে ভলফর্সবুর্গের। সেই ম্যাচে জয় আর ড্র করলে তো বটেই, চার গোলের কম হজম করে হারলেও সেদিন ফাইনালে চলে যাবে বার্সা।
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল