ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১:৩৮
মানিকগঞ্জে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৪ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ব্রিজ সংলগ্ন মাছের আড়ত এবং উপজেলার চামটা খাসড়াকুড়ি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ও রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. নজরুল ইসলাম।
 
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলী এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. রকি (২২), সদর উপজেলার চামটা খাসড়াকুড়ি এলাকার সিরাজ ফরাজীর ছেলে আলতাব হোসেন (৪৪) এবং গিলন্ড এলাকার মৃত আক্কাছ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৫)।
 
ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা। এরই পরিপ্রেক্ষিতে সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বেউথা এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ রকি ও চামটা খাসড়াকুড়ি এলাকা থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ আলতাব হোসেন এবং ফারুক মোল্লাকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত