পটিয়ায় ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যানের ভাই খুন
পটিয়ায় কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে ছুরিকাঘাতে মোঃ সোহেল (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। নিহত সোহেল ইউপি চেয়ারম্যান মোঃ কাশেমের আপন ছোট ভাই।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে বুধপুরা বাজারে কাশেম চেয়ারম্যানের সাথে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কায়েসের অনুসারীদের সাথে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মোঃ কায়েসের অনুসারী মোঃ সৌরভ ক্ষিপ্ত হয়ে সোহেলকে চুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে সৃষ্ট সংঘর্ষে আরো তিন জন আহত হন। অপর তিন আহতরা হলেন মোঃ সাজ্জাদ(২০),সাদ্দাম হোসেন(৩০), জয়নাল আবেদীন(৩৪)। পরে চারজনকেই আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সোহেলকে মৃত ঘোষনা করেন।
মোঃ কায়েসের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, কাসেম চেয়ারম্যান এবং তাদের লোকজন বেশ কিছুদিন ধরে যাকে খুশি তাকে মারধর করছে, মামলা দিচ্ছে। সৌরভকে গত মাসের ১৭তারিখ একটি মিথ্যা মামলায় আসামী করেছে কাসেম। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সৌরভ এবং তার বাবাকে রাস্তায় চেয়ারম্যানের ভাই সোহেলসহ বেশ কয়েকজন মিলে মারধর করেছে। মূলত এটাকে কেন্দ্র করে ওদের মধ্যে মারামারি হয়েছে।"এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কাশিয়াইশ ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়েছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি