ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামের চিওড়ায় দ্বিতীয় ধাপে টিসিবির পণ্য বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৪:১৮

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয় ধাপে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের সচিব মো. রুহুল আমিন মজুমদার, ইউপি সদস্য জামাল উদ্দিন, কাজী জাবেদ, টিসিবি ডিলারের পক্ষে শরীফুল ইসলাম প্রমুখ।

চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, টিসিবি ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরকার কর্তৃক দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এছাড়া নতুন যুক্ত হয়েছে আরো ৬১ লাখ ৫০ হাজার পরিবার। একজন কার্ডধারীকে রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় টিসিবির পণ্য দেয়া হয়েছে। তারই আলোকে চিওড়া ইউনিয়নে ৯৪৭ জন কার্ডধারীর মধ্যে ভর্তুকি মূল্যে ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৫০ টাকা দরে ২ কেজি ছোলাসহ মোট ৫৬০ টাকার প্যাকেজ বিতরণ করা হয়। প্রথম ধাপে তিনটি পণ্য থাকলেও দ্বিতীয় ধাপে এর সাথে ছোলা যুক্ত করা হয়েছে।

এ সময় তিনি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক