ফিফার সিদ্ধান্তে আদালতে নালিশ করবে আর্জেন্টিনা
আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ব্রাজিলের করোনা আইন অমান্য করায় গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি দৃষ্টিকটুভাবেই বাতিল হয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মাঠে অবতারণা হয় অভাবনীয় দৃশ্যের, খেলোয়াড় এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে হয় হাতাহাতি। স্বাভাবিকভাবে ম্যাচটি তখন আর আয়োজন করা সম্ভব হয়নি।
ফিফা তখন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ৪ জন খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করে। তার বিরুদ্ধে আপিল করেছিল আর্জেন্টিনা। কিন্তু আপিলের জবাব এখনো দেয়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। উল্টো সেই ম্যাচ আগামী ২২ সেপ্টেম্বরে খেলার নির্দেশনা দেয়। আর এতেই ক্ষুদ্ধ হয়েছে আর্জেন্টাইন এফএ।
আর্জেন্টাইন এফএ’র উপদেষ্টা আন্দ্রেস উরিশ দেশটির এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফিফার বিরুদ্ধে ক্রীড়া আদালতে নালিশ করার কথা জানিয়েছেন, ‘আমরা মনে করি, এটা একেবারে অন্যায্য সিদ্ধান্ত। ম্যাচটি আর্জেন্টিনার কারণে বাতিল হয়নি। আমরা এক্ষেত্রে সঠিক এবং বিষয়টিকে আমাদের হয়ত আদালতে নিয়ে যেতে হবে। ফিফা তাড়াহুড়ো করে এটি করেছে। তারা এখনো আমাদের প্রথম আপিলের জবাব দেয়নি। এএফএ এই নির্দেশনার বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করবে।’
ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই বিষয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি।
এই ম্যাচের ফল অবশ্য বিশ্বকাপ বাছাইয়ে এখন আর কোন প্রভাব ফেলবে না। কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনা এরইমধ্যে লাতিন আমেরিকা অঞ্চল থেকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে এ বছরের কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ