ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার খেলা অনেকটাই নিশ্চিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৪:৪৮

চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বিশ্বকাপ। এই উপলক্ষে এখন থেকেই তোড়জোর চালাচ্ছে দলগুলো। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তাদের প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে ইতোমধ্যে। 

বিশ্বকাপের আগেই ম্যারাডোনা কাপে মাঠে নামবে ইতালির বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামতে হবে ব্রাজিলের বিপক্ষেও। ইসরায়েলের বিপক্ষেও তাদের খেলার কথা শোনা যাচ্ছিল। ওই পরিকল্পনা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। 

আর্জেন্টিনা জাতীয় দলের খবর দেওয়া বিশ্বস্ত মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ১ জুন ইতালির পর তারা ৬ তারিখ মাঠে নামতে পারে ইসরায়েলের বিপক্ষে। আর্জেন্টাইন সাংবাদ হার্নান কাস্তিয়েলোও জানিয়েছেন, ইউরোপের কোনো ভেন্যুতে ওই ম্যাচটির সম্ভাব্যতা বাড়ছে।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার খেলার কথা ছিল ইসরায়েলের বিপক্ষে। কিন্তু দেশটির ফিলিস্তেনের ওপর চালানো আক্রমণের কারণে ম্যাচটি না খেলার জন্য পুরো বিশ্ব থেকেই চাপ আসে আর্জেন্টিনার ওপর। শেষ পর্যন্ত ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আর্জেন্টিনা।

এখন পর্যন্ত ইতালির বিপক্ষে মোট ৫টি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা। বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে ড্র ও অন্যটিতে হারের স্বাদ পেতে হয়েছে আলবিসেলেস্তেদের।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!