জমি ও গৃহ প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায়ও কার্যক্রম গৃহীত হয়। মুজিববর্ষের এ বিশেষ ও মহতী উদ্যোগ সম্পর্কে সর্বস্তরের জনগণকে অবহিতকরণ নিশ্চিত করার নিমিত্ত রোববার (২৪ এপ্রিল) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জানান, এ জেলায় অবশিষ্ট ১২৬ টি পরিবারকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে গৃহ প্রদান কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে চলছে।আগামী ২৬ই এপ্রিল ২০২২ তারিখ সারাদেশের ন্যায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে ময়মনসিংহ জেলায় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ৫৫৩টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করবেন। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
তিনি আরো জানান, আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার স্থায়ীভাবে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় উপজেলা সদরে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০ টায়।ঐ দিন বেলা ১১ টায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সর মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম, আরডিসি তরিকুল ইসলামসহ ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied