ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ঘর পাচ্ছে আরো ৪৫ পরিবার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ৩:৩৯

‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ের ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ২৬ এপ্রিল সকাল ১০টায় জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিং করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।

প্রেস ব্রিফিংকালে তিনি জানান  তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪৫ টি ঘরের প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় ধাপের ১০০ টি ঘর নির্মানাধীন প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ।যে সমস্ত ইউনিয়নে বাস্তবায়িতব্য ঘরের মধ্যে কুসুম্বী ইউনিয়নে-৭টি, গাড়িদহ ইউনিয়নে-৩টি, মির্জাপুর ইউনিয়নে- ৫৫টি , বিশালপুর ইউনিয়নে-৪৯টি এবং ভবানীপুর ইউনিয়নে-৩১টি। শেরপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৮ টি ইউনিয়নে ১৬৩ টি ঘর বরাদ্দ করা হয়েছে প্রতিটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা, ২য় পর্যায়ে ৫ টি ইউনিয়নে ১৭ টি ঘর বরাদ্দ বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ১ লাখ ৯০ হাজার টাকা।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক  আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত