ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ৪:৩৪

কবিগুরুর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন সুলতানা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা ভায়েস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপি শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।  
   

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন