ডিডব্লিউপির প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের ব্যবসায়ী আবুল হোসেন
ডিপ্লোম্যাসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী আবুল হোসেন।
রোববার (২৪ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফাজিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত এক সভায় ২০২২-২০২৩ মেয়াদের জন্য ডিডব্লিউপির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ডিপ্লোম্যাসি ফর ওয়ার্ল্ড পিস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক কর্পোরেশন, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করে।
উল্লেখ্য যে, আবুল হোসেন বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল হিসেবে বাংলাদেশ এবং উগান্ডা ও আফ্রিকার অন্যান্য দেশগুলোর মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স এর কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
২৭ অক্টোবর ২০২৬: আজকের স্বর্ণের দাম
পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়লো ৮০ কোটি টাকা
পাঁচ কোম্পানির নামমাত্র লভ্যাংশ ঘোষণা
জনতা-বেসিক ও অগ্রণী ব্যাংকে নতুন এমডি
ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের আশা বাংলাদেশ ব্যাংকের পরিচালকের
বিশ্ববাজারে কমল তেলের দাম
ব্যাংকের ৪২ কোটি টাকা আত্মসাতে দুদকের তদন্তে ৬ আসামি
সাইবার হামলার শঙ্কা, এবার বন্ধ জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন