ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

এবার ডেস্কটপে দেখা যাবে ইউটিউব শর্টস


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪-৪-২০২২ বিকাল ৬:৯

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ বিশ্বে ইউটিউব ব্যবহার করছেন। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। তবে টিকটকের কারণে গত দুই বছর গ্রাহক হারিয়েছে সাইটটি। এজন্য টিকটকের মতো শর্ট ভিডিও তৈরি এবং তা থেকে আয় করার নতুন ফিচার এনেছিল ইউটিউব।

ইউটিউব শর্টস নামে সেই ফিচার অল্প দিনেই জনপ্রিয়তা পায়। তবে এবার শুধু অ্যান্ড্রয়েডেই নয়, বড় স্ক্রিনে দেখতে পাবেন ফিচারটি। অর্থাৎ ডেস্কটপ বা ট্যাবলেটেও দেখা যাবে ইউটিউব শর্টস।

ঠিক কবে থেকে এ পরিবর্তন আসছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই ট্যাবলেট, ডেস্কটপে চলতে শুরু করবে ইউটিউবের মিনি ভার্সন ইউটিউব শর্টস। তবে স্মার্ট টিভিতে চলবে না এ বিশেষ প্ল্যাটফর্ম।

এতদিন পর্যন্ত শুধু স্মার্টফোনেই এ বিশেষ ধরনের ছোট ভিডিওগুলো দেখা যেত। সে ক্ষেত্রে একটি বিশেষ ভাগও ছিল ইউটিউবে। সাধারণ ভিডিও থেকে আলাদা করেই দেখতে হতো এ ধরনের ভিডিও। তবে যা-ই হোক, যারা শর্টস দেখতে পছন্দ করেন; তারা এখন বড় স্ক্রিনে পছন্দের ভিডিও দেখার সুযোগ পাবেন।

মৌমিতা / এমএসএম

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা