জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করবে ৩৫ গৃহহীন পরিবার
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এ কার্যক্রমের আওতায় আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী প্রায় ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৩৫টি গৃহ আগামী ২৬ এপ্রিল উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, আগামী ২৬ এপ্রিল উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হবে। এদিন বেলা ১১টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, প্রতি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ