ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রথম ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড INTRO


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২৪-৪-২০২২ রাত ৮:৩৬
 ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড INTRO
ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড INTRO

বাংলাদেশের প্রথম NFC টেকনোলজিতে ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড এনেছে INTRO (ইন্ট্রো কার্ড লিমিটেড)।

ইন্ট্রো কার্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অর্নিবাণ চক্রবর্তী জানান, ঠিক কতদিন আগে থেকে বিনিময় প্রথা বা ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে তার সঠিক দিন তারিখ না থাকলেও সভ্যতার শুরু থেকেই এর উৎপত্তি। এরপর বহু সময় অতিক্রান্ত হয়েছে, ব্যবসায় নতুন নতুন কৌশল যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় মানুষ ব্যবহার করতে শুরু করেছে বিজনেস কার্ড। আর আমরা যুগের সাথে তাল মিলিয়ে এনেছি পরিবেশবান্ধব ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড INTRO.

‘শুধুমাত্র একটি ট্যাপ বা QR code স্ক্যান করে ব্যবহারকারী তার কন্টাক্ট ইনফো, পারসোনাল ওয়েবসাইট/পোর্টফোলিও, সোস্যাল মিডিয়া সহ স্মার্ট প্রোফাইল শেয়ার করতে পারবে এক নিমিষেই। এছাড়াও নেটওয়ার্কিং উপায়কে করতে পারবে আরো শক্তিশালি।’

পেপার বিজনেস কার্ড সঠিক উপায়ে সংরক্ষন করা হয় না জানিয়ে অর্নিবাণ চক্রবর্তী বলেন, গবেষণা বলছে ৮২% এর উপরে কাগজের বিজনেস কার্ড অব্যবহৃত থাকে। এতে করে গুরুত্বপূর্ণ অনেক তথ্য হারিয়ে যায়। তবে ডিজিটাল পদ্ধতির বিজনেস কার্ড থেকে কোন কিছুই হারাবে না। বরং ইন্ট্রো ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড ব্যবহারকারীর যোগাযোগকে আরো শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে।

ইন্ট্রো কার্ড লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক তৌহিদুল ইসলাম বলেন, কাগজের তৈরী কার্ড থেকে খুব প্রয়োজন না হলে মোবাইল/ফোন নাম্বার, ইমেল এড্রেস, ওয়েব সাইট, সোস্যাল মিডিয়া লিংক কেউই মোবাইলে সেভ করে না। দিনের পর দিন মানি ব্যাগে অথবা টেবিলে থেকে হারিয়ে যায় বা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এতে করে অপচয় প্রবণতা বাড়ে।

তিনি বলেন, ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ড ইন্ট্রো ব্যবসাকে করে তুলবে আরও স্মার্ট ও আধুনিক।

এই স্মার্ট বিজনেস কার্ড যেভাবে ব্যবহার করবেন-

  • কার্ড হাতে পাবার পর ইমেল এড্রেস, পাসওয়ার্ড দিয়ে INTRO একাউন্ট তৈরী করতে হবে।
  • নাম, পদবী, কোম্পাণী নাম, সোস্যাল মিডিয়া লিংক, বায়ো, ফোন নাম্বার, ঠিকানা, ওয়ের সাইট সেট করতে হবে।
  • যেকোন মর্ডান স্মার্টফোনে ট্যাপ করে মুহুর্তেই আপনার ব্যাক্তিগত ল্যান্ডিং প্রোফাইলটি অন্যের সাথে শেয়ার করা যাবে।
  • আপনার ইনফরমেশন অপর ব্যাক্তি মুহুর্তেই মোবাইল কন্টাক্টে সেভ করতে পাড়বেন।
  • সে ও কানেক্ট অপশন দিয়ে আপনার সাথে তার কনটাক্ট ইনফরমেশন এক্সচেঞ্জ করতে পারবেন।
  • প্রোফাইলের ইনফরমেশন যে কোন সময়ে পরিবর্তন করতে পারবেন।খুব সহজেই অপর ব্যাক্তি আপনার নাম্বার, ইমেল এড্রেস সহ সকল সোস্যাল মিডিয়া লিংক সেভ করতে পারবে।

ইন্ট্রো কার্ড লিমিটেডের (https://introcardbd.com) ডিজিটাল স্মার্ট বিজনেস কার্ডের দাম-

  • ইন্ট্রো হোয়াইট এণ্ড ব্লাক: ৯৯৯/-
  • ইন্ট্রো গ্রেডিয়েন্ট হোয়াইট: ১১৯৯/-
  • ইন্ট্রো ক্লাসিক: ১২৯৯/-
  • ইন্ট্রো ক্লাসিক গোল্ড: ১২৯৯/-

ঈদ উপলক্ষ্যে ইন্ট্রো কার্ড লিমিটেড (https://introcardbd.com) ক্রেতাদের বিশেষ ছাড়ে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন