ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রধান উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিং


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২২ রাত ৯:২৪
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল। এ উপলক্ষে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা প্রেসকাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি  জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, শাকিল আহমেদ, সাংবাদিক শাহজাহান সাজু, রুহুল আমীন, সিরাজুল ইসলাম প্রমুখ।
 
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে ১ম পর্যায়ে সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি, দ্বিতীয পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টিসহ মোট ১লাখ ২৩ হাজার ২৪৪টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। এরমধ্যে নিয়ামতপুর উপজেলায় প্রথম পর্যায়ের ৭১টি এবং দ্বিতীয় পর্যায়ে ৭৫টিসহ মোট ১ ৪৬টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে।
 
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় ৩য় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।  এ পর্যায়ে নিয়ামতপুর উপজেলার জন্য ৬০টি গৃহ বরাদ্দ করা হয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান