ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

অবশেষে কুলাউড়ার রোকসানা হত্যার ১২ দিন পর ঘাতক স্বামী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৫:২৩
অবশেষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রোকসানা বেগম (১৮) হত্যার ১২ দিন পর ঘাতক স্বামী গ্রেফতারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন ) সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
 
বৃহস্পতিবার ১০ জুন সিলেটের এয়ারপোর্ট থানার মুড়ারগাও ( ধুপাগুল) গ্রামে স্বামীর বাড়ি থেকে রোকসানার লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হলেও পরিবারের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করা হয়েছে।
 
আদালতের মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়তার সূত্রে রাজন মিয়া ও রোকসানা বেগম এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক রোকসানার পরিবার থেকে মেনে না নেওয়ায় গত বছরের ২৬ জুন দুজনে পালিয়ে বিয়ে করেন। একপর্যায়ে দুই পরিবার বিষয়টি মেনে নেয়। বিয়ের পর থেকে স্বামী রাজন বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে রোকসানাকে ২ লক্ষ টাকার জন্য চাপ দেয়। যৌতুকের টাকা না পেয়ে প্রায় সময় রাজন সহ তার পরিবারের লোকজন রোকসানাকে নির্যাতন করতো। সর্বশেষ গত বৃহস্পতিবার ১০ জুন দুপুরে রোকসানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেওয়া হয় তার পরিবারকে।
 
রোকসানা বেগমের মা দাবি করেন, বিয়ের পর থেকে আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের জন্য প্রায় দিন আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন অসহ্য নির্যাতন করত। অবশেষে যৌতুকের টাকা চেয়ে না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ে রুকসানা বেগম কে নির্যাতন করে হত্যা করেছেন। এই হত্যার ঘটনাকে আড়াল করতে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। ঘটনার দিন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে প্রচন্ড মারধর করে। মেয়েকে হত্যার পর ঘাতক স্বামী রাজন মিয়া ফোন করে আমাদের কে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর দেয়। ওই বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ের লাশ দাফনের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খুব তাড়াহুড়ো করছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করে রাজনের ফাঁসি দাবি করেন।
 
ঘটনার ৮ দিন পর ১৮জুন প্রথম গনমাধ্যমে রোকসানা হত্যার বিষয়টি সামনে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। রোকসানার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বোন রিনা বেগমের একটি ভিডিও পোস্ট ভাইরাল হয়। ভিডিওটিতে নিহত রোকসানার মুখ ও কপালে কালো আঘাতের চিহ্ন স্পষ্ট দেখতে পাওয়া যায়।
 
হত্যার অভিযোগের বিষয়ে রোকসানার বেগমের স্বামী রাজন মিয়ার সাথে মুঠোফোনে কথা বললে (গ্রেফতারের পূর্বে) তিনি জানান, ঘটনার দিন ১ টার পর বাড়িতে এসে খোঁজাখুঁজি করে আমার স্ত্রীকে পাচ্ছিলাম না। কিছু সময় পর হঠাৎ আমাদের পুরনো একটি গোয়াল ঘরে গিয়ে আমার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পাই। যৌতুকের দাবিতে আমার স্ত্রীকে নির্যাতন করার বিষয়টি মিথ্যা।
 
সিলেটের এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির  বুধবার ( ২৩ জুন )  মুঠোফোনে এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।রোকসানার মায়ের করা সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হত্যা মামলার প্রধান আসামি রাজনকে আমরা গতকাল গ্রেফতার করেছি।

এমএসএম / এমএসএম

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল৷

মুকসুদপুরে শেখ হামিদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জাকাতের কাপড় বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল

পাখি পল্লী পর্যটন কেন্দ্র আঁধারেও আলোকিত ঈদে বিশুদ্ধ বিনোদনে প্রস্তুত

নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়