ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

আক্কাস আলীর নেতৃত্বে বাঘায় আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৫:২৮
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায়  জাতির জনক বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৩ জুন) দুপুর ১২ টায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর উদ্যোগে এই কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।  
 
মিলাদ মাহফিলের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাবেক আক্কাস আলী  বলেন, সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ বছর।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭২ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ। তাই দেশ ও সমাজের উন্নয়নে আওয়ামীলীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
 ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।
 
 উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আমিরুল ইসলাম প্রভাষক, সাবেক সভাপতি উপজেলা কৃষকলীগ,আব্দুল হালিম সাবেক শিক্ষক প্রবীণ আওয়ামী লীগ নেতা, আকবর আলী শিক্ষক, আত্তাব আলী সদস্য উপজেলা আওয়ামীলীগ, গোলাম হোসেন সভাপতি ৮ নং ওয়ার্ড, সেলিম রেজা প্রভাষক ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাঘা পৌর আওয়ামী লীগ,শাহজামাল লিটন সহ- সভাপতি জেলা যুবলীগ, জাহাঙ্গীর আলম, সভাপতি উপজেলা প্রজন্মলীগ, সাইফুল ইসলাম সদস্য উপজেলা যুবলীগ, মাইনুল ইসলাম মুক্তা সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ। 
 
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা