নিয়ম না মানায় বাংলাদেশের ২৬ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
কমিউনিটি গাইডলাইন অমান্য করায় ১ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশ থেকে ২৬ লাখ ৩৬ হাজার ৩৭২টি ভিডিও অপসারণ করেছে টিকটক। যা অপসারণ করা ভিডিওতে বিশ্বের মধ্যে সপ্তম।
সম্প্রতি কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিকটক।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও সরানো হয়েছে বাংলাদেশ থেকে। এর মধ্যে হয়রানি এবং বুলিং কনটেন্ট সরানো হয়েছে ১৪.৭ শতাংশ, ঘৃণ্য আচরণের জন্য ১০.১ শতাংশ, সহিংস চরমপন্থার জন্য ১৬.২ শতাংশ এবং বিপজ্জনক কাজের জন্য ৭.৭ শতাংশ কনটেন্ট অপসারণ করা সম্ভব হয়েছে।
টিকটকের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের নিয়মের সাথে সামঞ্জস্য রেখে মানুষকে ইতিবাচক ডিজিটাল সংযোগ তৈরিতে সহায়তার জন্য আমরা বদ্ধ পরিকর। আমাদের ব্যবহারকারী নিজেদের মধ্যে সদাচার ও সম্প্রীতি বজায় রাখুক। মানুষকে নিরাপদ রাখার ক্ষেত্রে নিয়মের তো কোনো শেষ নেই। আমাদের সর্বশেষ প্রতিবেদন এবং প্রতিনিয়ত নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি এটাই দেখায় যে, আমরা কমিউনিটির কল্যাণের প্রতি সদা প্রতিশ্রুতিবদ্ধ।’
মৌমিতা / মৌমিতা
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের