বিপদের সময় মনে রাখুন তিন গুরুত্বপূর্ণ কথা
জীবন মানেই যুদ্ধ। এখানে প্রতিনিয়ত নিজের এবং অন্যের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। তাইতো জীবনে কমবেশি সবাই ছোট কিংবা বড় কোনো বিপদের সম্মুখীন হন। কেউ কেউ বিপদের মুখোমুখি হয়ে বিজয় লাভ করেন আবার কেউ কেউ বিপদ মোকাবেলা করতে না পারায় পরাজিত হন।
বিপদের সময় চারপাশে অন্ধকার ছাড়া আর কিছু নজরে আসে না। কুল খুঁজে না পেয়ে অনেকেই অতখন বিপদ থেকে উদ্ধার হতে অন্যের দ্বারস্থ হন। এক্ষেত্রে সবাই যে উপকারে আসে তা কিন্তু নয়। অন্যদিকে বিপদ কেটে যাওয়ার পর বিপদের বিষয়ে ভুলে যাওয়া সব থেকে বড় ভুল।
বিপদের সঙ্গে জড়িত থাকা তিনটি গুরুত্বপূর্ণ কথা কখনোই ভুলে যাওয়া ঠিক নয়। কথাগুলো সবসময় মনে রাখা জরুরি। কারণ এই বিষয়গুলো ভুলে যাওয়া মানে আবারো নতুন কোনো বিপদে নিজে অসহায় হওয়া। তাই নিম্নোক্ত তিনটি কথা সবসময় মনে রাখুন-
>> প্রথমত, যারা আপনাকে বিপদে ফেলেছে তাদের কথা কখনো ভুলবেন না। ভবিষ্যতে সবসময় তাদের থেকে সাবধান থাকবেন।
>> দ্বিতীয়ত, যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আপনার প্রকৃত বন্ধু নয়। তারা এক ধরনের পরজীবী। ভবিষ্যতে কখনো তাদের থেকে কোনো প্রকার আসা ভরসা রাখবেন না।
>> তৃতীয়ত, যারা আপনার বিপদের সময় আপনার পাশে থেকেছে, আপনার মনোবল বৃদ্ধি করেছে, আপনাকে সহায়তা করেছে, তারা আপনার সত্যিকারের বন্ধু। তাদের নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না।
বিপদের সঙ্গে জড়িত এই তিনটি গুরুত্বপূর্ণ কথা যদি আপনি মনে রাখেন, তাহলে বিপদ কখনো ভুল করেও আপনার জীবনে আর আসবে না।
মৌমিতা / মৌমিতা
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি