তিন উপায়ে গরমেও ঠোঁট থাকবে কোমল, মসৃণ ও গোলাপি
প্রকৃতিতে এখন গ্রীষ্মের দাপট। তারপরও শীতকালীন কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে গরমেও। তার মধ্যে অন্যতম ঠোঁট ফাটা। আবহাওয়ার পরিবর্তনের কারণে শুধু শীতকাল নয়, গ্রীষ্মেও ত্বক ও ঠোঁট রুক্ষ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন অনেকে।
গরমে শরীরে পানির পরিমাণ কম থাকে। ফলে ঠোঁটের জলীয় ভাব ক্রমশ হ্রাস পায়। ঠোঁটের চামড়া খুব পাতলা হয়। ফলে তা অল্পতেই রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। গরমে ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ঘরোয়া স্ক্রাবার। যা ব্যবহারে গরমেও ঠোঁট থাকবে কোমল, মসৃণ ও গোলাপি।
ব্রাউন সুগার স্ক্রাবার
ত্বকের মৃত কোষ দূর করার অন্যতম একটি উপাদান হলো ব্রাউন সুগার। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করতে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এক চামচ ব্রাউন সুগার, দু চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। আঙুল দিয়ে এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষে নিন। কিছুক্ষণ রেখে দিয়ে পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁটে বুলিয়ে নিন।
স্ট্রবেরি স্ক্রাবার
স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। ঠোঁটের রক্ষতা দূর করতে দারুণ কাজ করে এই ভিটামিন। গরমেও ঠোঁটের গোলাপি ভাব বজায় রাখতে ব্যবহার করতে পারেন স্ট্রবেরি। একটি পাত্রে এক চামচ অলিভ অয়েল, স্ট্রবেরির কুচি, মধু মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে ঠোঁটে বুলিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল ও মসৃণ।
কফি স্ক্রাবার
ধোঁয়া ওঠা কফির চাইতে এই গরমে ক্রিম দেওয়া ঠান্ডা কফিতেই গলা ভেজাতে ভালোবাসেন অনেকে। গলা ভেজানোর পাশাপাশি ঠোঁটের যত্নেও কাজে লাগাতে পারেন কফি। এক চামচ কফির গুঁড়া ও দু'চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে নিন। চাইলে এই মিশ্রণটি বানিয়েও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন-চার দিন মাখতে পারেন। উপকার পাবেন।
মৌমিতা / মৌমিতা
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে
পানিশূন্যতা দূর করতে পানির সঙ্গে যা মেশাবেন
প্রতিদিন কয়টি আম খাওয়া ভালো
মাংসের পুর দিয়ে বাঁধাকপির রোল তৈরির রেসিপি
গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি