শেখ হাসিনা মেডিকেল কলেজকে আমরা একটি আধুনিক হাসপাতাল করব : কৃষি মন্ত্রী
কৃষি মন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা একটি আধুনিক হাসপাতাল করব যেখানে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে। তিনি আরো বলেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের চর্চা হবে। সকলের অংশ গ্রহনের মধ্যদিয়ে সে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। দেশী-বিদেশী কোন চক্র ষঢ়যন্ত্র করে নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না।
তিনি সোমবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
কৃষি মন্ত্রী আরো বলেন, বিএনপি ষঢ়যন্ত্রের মাধ্যমে সাংবাধিনিক সরকারের পতন ঘটিয়ে অবৈধ ভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এদেশে কেউ আর অবৈধ ভাবে ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।
শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, চিকিৎসকগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied