ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়ল বর্গাচাষির ধান
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়েছে অসহায় বর্গাচাষির ধান। বর্গাচাষী নিরুপায় হয়ে বিভিন্ন মহলে বিচারের আশায় ধরনা দিচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার (হরীতকীডাঙ্গা) গ্রামের শিবরামপুর মৌজাস্থ আতোয়ার রহমানের জমি বর্গা চাষ করেন কৃষক মৃত তায়েজ উদ্দিন মোল্লাল ছেলে আনোয়ার হোসেন আনাজি। উক্ত জমিতে গত ২৩ এপ্রিল রাতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল গোফফারের মেয়ে জান্নাতুন ফেরদৌস ওরফে চায়না তার লোক দিয়ে ৩০ শতাংশ জমিতে কীটনাষক স্প্রে করে। স্থানীয় সুমন ও সুমনের মা রোজিনা বেগম প্রতিপক্ষের জমিতে বিশেষ ট্যাংক নিয়ে যেতে দেখেন।
এ বিষয়ে বর্গাচাষি আনোয়ার হোসেন আনাজি সুবিচারের দাবিতে ধামইরহাট থানা, উপজেলা নির্বাহী অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন সাংবাদিক মহলেও অভিযোগ করেন।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগের বিষেয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন