নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
‘মুজিববর্ষের অঙ্গীকার, ফসল হবে দুর্বার’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ হাজার কৃষকদের মাঝে খরিফ মৌসুমে উফশী আউশ ধানে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। এছাড়াও উপ-সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম, রাকিবুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, চলতি মৌসুমে নাচোল উপজেলায় প্রতিজন কৃষকের মাঝে ৫কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied