এবার বাংলাদেশসহ কোন দেশের কতজন হজে যেতে পারবেন, জানাল সৌদি
এ বছর বিশ্বের সব দেশ থেকে হজযাত্রীদের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিশ্বস্ত সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
এবার সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার হজযাত্রীর কোটা বরাদ্দ সবচেয়ে বেশি। মন্ত্রণালয় ইন্দোনেশিয়ার জন্য ১ লাখ ৫১ জনের কোটা বরাদ্দ করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ৮১ হাজার ১৩২ জন এবার হজে যেতে পারবে। এরপর রয়েছে ভারত, দেশটির ৭৯ হাজার ২৩৭ জন এবার হজে যেতে পারবে।
আর বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন।
আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সবচেয়ে কম কোটা বরাদ্দ পেয়েছে। দেশটির মাত্র ২৩ জন যাত্রী এবার হজে যেতে পারবেন।
আরব দেশগুলো মধ্যে এ কোটা প্রাপ্তিতে শীর্ষে রয়েছে মিশর, দেশটির ৩৫ হাজার ৩৭৫ জন এবার হজে যেতে পারবেন। আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জন হজে যেতে পারবেন।
ইরানের জন্য বরাদ্দ কোটা ৩৮ হাজার ৪৮১ এবং তুরস্কের কোটা ৩৭ হাজার ৭৭০।
সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৫০৪, যেখানে রাশিয়ার জন্য কোটা ১১ হাজার ৩১৮, চীন ৯১৯০, থাইল্যান্ড ৫ হাজার ৮৮৫ এবং ইউক্রেনের জন্য ৯১টি আসন।
মৌমিতা / মৌমিতা
গোসলের পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে?
প্রয়োজনীয় কয়েকটি দোয়া
ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ফজিলত
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে