গজারিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুন্সীগঞ্জের গজারিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জেলাব্যাপী চলমান লকডাউনের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার (২৩ জুন) সূর্যোদয়ের ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলার মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। বিকেল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ করে উপজেলা আওয়ামী লীগ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন দেওয়ান।
বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান মো. দাইয়ুম খান, মো. হাবিবুর রহমান, মো. বজলুর রহমান সরকার, মো. শাহ আলম, মোস্তফা সারোয়ার বিপ্লব, মো. নুরুল খাঁ, মো. মুক্তার হোসেন, মেহেদী হাসান সবুজ, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ, উপজেলা তাঁতীলীগ সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সজিব খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মহাসিন আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রানা সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেতু খান, ইসমাঈল হোসেন, পারভেজ সুমন প্রমুখ।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied