জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫ গৃহহীন পরিবার
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’- মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় দেশব্যাপী ৩২ হাজার ৯০৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মিতব্য ৩৫টি গৃহ উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রণজিতা শর্মা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মুন্না রাণী বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, সাগরনাল ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, আজ জুড়ী উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য