মান্দায় ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর
আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নওগাঁর মান্দায় ‘ক‘ শ্রেণির ৫২টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার সময় উপজেলা পরিষদের হলরুমে ৫২টি পরিবারকে এসব জমি ও গৃহ হস্তান্তর করেন। গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক (এমপি)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. আফছানুল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, মুক্তিযোদ্ধা খোদা বক্স, গোটগাড়ি শহীদ মামুন সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহরুল ইসলাম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, সার্ভেয়ার সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে তিনজন গৃহহীনকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য