দৌলতখানের ১৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বপ্নের ঘর
মুজিববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে দৌলতখানে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর প্রদানের কার্যক্রম গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন। এ প্রকল্পের অধীনে একই সাথে ভোলা জেলার দৌলতখান উপজেলায় নির্মিত ১৭টি ঘরের জমি, দলিল ও ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প -২-এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারের খাসজমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এ ঘরগুলো নির্মাণ করা হয়।
দুই কক্ষবিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। পাকা ঘরের দুই শতক জমির মালিকানাও পেয়েছেন উপকারভোগী ব্যক্তিরা।
অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ‘ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মতো দৌলতখান উপজেলায় তৃতীয় পর্যায়ে ২৩১টি অসহায়, দরিদ্র, ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তাদের মাঝে স্বপ্নের ঘর উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, ‘ ঘরগুলো নির্মাণে প্রশাসন উন্নতমানের সামগ্রী ব্যবহার বাংলাদেশের সং করেছেন । উপকারভোগীরা কোনো প্রকার সমস্যা ছাড়াই অনেক বছর ধরে এসব ঘরে বসবাস করতে পারবেন।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদের'র সভাপতিত্বে অনুষ্ঠানে টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন্নাহার বিনু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সহ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এমএসএম / জামান
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩
রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক
Link Copied