কালিহাতীতে মুজিববর্ষ উপলক্ষে ১৮টি ভূমিহীন পরিবার পেল স্বপ্নের ঘর
রঙ্গীন স্বপ্নের ঠিকানা পেল ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তৃতীয় ধাপে ৪৩টি ঘরের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ স্বপ্নের ঠিকানা নতুন সেমিপাকা রঙিন ঘর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উদ্বোধন শেষে কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে সুবিধাভোগীদের হাতে জমির দলিলাদিসহ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মীর আনোয়ার ও সাধারণ সম্পাদক দাস পবিত্র সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সুবিধাভোগী পরিবার।
সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে অগ্রাধিকার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে জমি নাই, ঘর নাই এ রকম কালিহাতী উপজেলার ১৮টি ভূমিহীন পরিবারের জন্য দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের সাথে সংযুক্ত রান্নাঘর, সামনে খোলা বারান্দা ও টয়লেট রয়েছে।
ঘরের দলিলাদি হাতে পেয়ে অসহায় হতদরিদ্র পরিবারগুলো খুশিতে আত্মহারা। এই স্বপ্নের ঠিকানায় যেতে পেরে তাদের চোখে-মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে।
এমএসএম / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার