ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ২৪ পরিবার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৪:৫২

জয়পুরহাটের আক্কেলপুরে মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন ২৪ পরিবারের মাঝে আসন্ন ঈদু ল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গৃহ প্রদান করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষে ৩য় পর্যায়ে ভুমিহীন ও গৃহহীন ২৪ পরিবারের মাঝে ঈদের উপহার হিসাবে বরাদ্দকৃত গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সলাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান, সহকারী কমিশনার ভূমি মৌসুমি হক, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরীসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে ২৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সুবিধাভোগীদের মাঝে গৃহ হস্তান্তর, দলিল, নামজারি খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট ও ডিসিআর তুলে দেওয়া হয়।

গৃহ পাওয়া উপজেলার রায়কালী ইউপির হরিসাদি গ্রামের গৌরী রানী বলেন, ‘আমি শেষ বয়সে এসে জমিসহ পাকা ঘর পেয়ে খুব খুশি। অবশেষে মাথা গোজার ঠাঁই পেলাম। ভগবানের কাছে প্রার্থনা করি প্রধান মন্ত্রী অনেক ভাল থাক’।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’ বিষয়কে প্রতিপাদ্য করে মাননীয় প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে ২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং সেমি পাকা প্রদান করা হলো। এখানেই শেষ নয় তাদের কর্মসংস্থান তৈরী করে সুখে শান্তিতে বসবাস নিশ্চিত করা হবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের খোঁজ খবর নেওয়া হবে। 

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ