ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৬:৩৭

করোনা ভাইরাসের বিস্তার রোধে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করায় প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীসহ ৮ জনকে সর্বমোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ দুর্যোগ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত