ময়মনসিংহে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর
ভূমিহীন-গৃহহীন পরিবারে এবার ঈদের আগেই প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘরে উঠবে। এ যেন পরিবারগুলোর জন্য বাড়তি আনন্দ। ৩য় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারে ২ শতাংশ জমি ও সেমি-পাকা গৃহ প্রদান উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহের দলিল হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
বিভাগীয় কমিশনার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ও গরিব দুখি মানুষের মুখে হাসি দেখার যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পূরন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহামর উজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহকারী ভূমি কর্মকর্তা ইবনে মিজান, ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied