ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৬


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৩-৬-২০২১ রাত ৮:৩৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউপির কমল মুন্সির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩০ লাখ টাকার ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় এসআই হিরু বিকাশ দের নেতৃত্ব একদল পুলিশ কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পানবোঝাই মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেন। এ সময় পানবোঝাই একটি মিনিট্রাক জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে পুলিশ জানায়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর লেদা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো: ইউনুছ (২৯), একই ইউনিয়নের আয়ুব আলী’র পুত্র আব্দুল আলীম প্রকাশ আমিন (২৮), মৃত আলী আকবরের পুত্র কবির আহমদ প্রকাশ কবির সও:, টেকনাফ সদর ইউপির ২নং ওয়ার্ড হাতিয়ার ঘোনা গ্রামের মৃত তাজুল আহমদের পুত্র আব্দুল জলিল (৫০), জাহালিয়া পাড়া গ্রামের মৃত নজির হোসাইনের পুত্র সাব্বির আহমদ (৬৪), সাবরাং ইউপির ১নং ওয়ার্ডের মুন্ডারডেইল গ্রামের ছৈয়দ আহমদের পুত্র হাসান আহমদ প্রকাশ হাসান সও:।

এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পটিয়া কমলমুন্সির হাট ঢাকাগামী একটি পান বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬জন পাচারকারীকে আটক করে। ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জড়িত বলে প্রাথমিক ভাবে স্বীকার করেন। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন